রংপুর-এ কর্মকর্তাদের নিয়ে ‘ইন্সটিটিউশনাল গভর্নেন্স, কোয়ালিটি এন্ড একাউন্টেবিলিটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব ভালো পরিবেশ তৈরির জন্য কর্মকর্তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। গুণগত ও যুগোপযোগী উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে ভালো অবস্থান অর্জন করতে পারবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য সকলকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান উপাচার্য।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বেরোবি রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ এবং আলোচক হিসেবে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি, ঢাকা এর উপাচার্য (মনোনীত) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক বক্তব্য রাখেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
আজকালের কন্ঠ/আর বি