নাটোরের সদর উপজেলা একডালা (মেহেন্দীতলা) আজ (১৮ ডিসেম্বর) বিকেল পাঁচটা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম শাহীন এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন একই এলাকার রসুন মোল্লার ছেলে। তিনি যোহরের নামাজের পর বাড়ি থেকে চাঁদপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন । চাঁদপুর বাজারে তার একটি কাঁচা বাজারের দোকান ছিল বলে জানা গেছে। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবার ও স্বজনরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে আজ তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
এ বিষয়ে নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে তদন্ত প্রক্রিয়া চলছে। আশা করি দ্রুত হত্যাকারীকে শনাক্ত করা হবে।
আজকালের কন্ঠ/আর বি