দিনাজপুর খানসামায় ২৯৬৫ বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খানসামা সুপার মার্কেট কার্যালয়ে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছ।
নির্বাচনে সভাপতি পদে আসাদুজ্জামান (আসাদ)৪১টি ভোট পেয়ে বিজয় লাভ করেন । তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১৬টি ভোট।
সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম ৩৫টি ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিকাশ চন্দ্র পেয়েছেন ২০টি ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হানিফ ইসলাম।
সহ-সাধারণ সম্পাদক পদে সোনা উদ্দীন ৩৫টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ২০টি ভোট।
অর্থ সম্পাদক পদে জানিক ইসলাম ৩৮টি ভোট পেয়ে নির্বাচিত হন। একমাত্র প্রতিদ্বন্দ্বী সানাউল্লাহ পেয়েছেন ১৯টি ভোট।
ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক পদে আশেক আলী এবং কার্যকরী সদস্য হিসেবে শুকুর আলী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনামুল হক। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন মিজানুর রহমান ও আব্দুল মান্নান। ভোট গণনা শেষে তাঁরা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
আজকালের কন্ঠ/আর বি