Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৮, ২০২৫ , ৪:৩৫ অপরাহ্ণ

দিনাজপুরে যুবদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

লেখকঃ দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর জেলা যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি দিনাজপুর বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা। এ সময় তিনি তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক এ. কে. এম. মাসুদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম আখতার শামীম, মো. মিজানুর রহমান সাজু, মো. গোলাম মুর্শেদ খান রাজন, মো. আব্দুল্লাহ আল মুরাদ মুন্না, মাসুম রেজা পলাশ ও জাকারিয়া হাই বাঁধনসহ জেলা যুবদলের সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন