Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৮, ২০২৫ , ১:৫৮ অপরাহ্ণ

রুপসি নওগাঁর উদ্যোগে মহান বিজয় দিবসে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

রপসি নওগাঁর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁ সদর উপজেলার দিঘীর পাড় এলাকায় অবস্থিত রামরায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বিজয় দিবসের পবিত্র ও আনন্দঘন মুহূর্তে আয়োজিত এই ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, গাইনি,ডেন্টাল ও চক্ষু বিভাগে রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ ক্যাম্পে এসে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনায় অনুপ্রাণিত হয়ে মানবসেবার অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন