Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৫ , ৫:১৬ অপরাহ্ণ

যমুনা নদী ব্যবস্থাপনায় টেকসই নদী শাসন ও বন্যা নিয়ন্ত্রণে বিস্তির্ণ পরিকল্পনা নিতে হবে

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যমুনা বাংলাদেশের অন্যতম প্রধান নদী, পানি প্রধান, গতিশীল এবং জীবনদায়ী নদী যা বাংলাদেশের ভূ-প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যমুনা নদী ব্যবস্থাপনায় টেকসই নদী শাসন ও বন্যা নিয়ন্ত্রণে বিস্তির্ণ পরিকল্পনা নিতে হবে।

‎আজ রাজধানীর পান্থ পথে পানি ভবনে “Nodi Project Concluding Seminar On Pathways to Sustainable Management Of the Jamuna,River” প্রকল্পের সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা।

‎এসময় তিনি বলেন, যমুনা নদী শাসন ও ব্যবস্থাপনায় নদীর আকার-আকৃতি ও বৈশিষ্ট্যগুলো সেইসঙ্গে গড়ে উঠা জীববৈচিত্র্য ও জীবনযাপনের অপরিহার্য উপকরণগুলো অপরিবর্তিত রাখতে হবে। বোরো চাষাবাদের জন্য পর্যাপ্ত পানির সংস্থান ও লবণাক্ততা হ্রাসের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করন তিনি।

‎উপদেস্টা আরো বলেন, স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। জাপান ও জাপানের জনগণকে বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য ধন্যবাদ জানান এবং সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‎পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: এনায়েত উল্ল্যাহর সভাপতিত্বে সেমিনার বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত Saida Shinchi, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, এনডিসি, পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো: এনামুল হক।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন