Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৫ , ২:২২ অপরাহ্ণ

দুমকিতে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে দাখিল পরীক্ষায় সাতানী দাখিল মাদ্রাসার জিপিএ–৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের প্রভাষক ডা. মহিবুল্লাহ রুবেল, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, শহাইদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকন। অনুষ্ঠানে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বক্তারা মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে অভিভাবক ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন