Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৫ , ১:১৫ অপরাহ্ণ

নিরীহ পরিবারের ওপর বিএনপির নাম ভাঙিয়ে নির্যাতনের অভিযোগ

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় একটি নিরীহ পরিবারের ওপর বিএনপির নাম ভাঙিয়ে চরম নির্যাতনের অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর, বাবা, মা ও মেয়েকে ভয়ভীতি প্রদর্শন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় ভুক্তভোগী গৌরীপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহারের মাধ্যমে জানা যায়, ইসলামাবাদ এলাকার বাসিন্দা মোঃ সোহেল মিয়া (৫০)—পিতা মৃত-রহম আলী—একজন সাধারণ ও নিরীহ মানুষ। তার ভোগদখলীয় জমি দখলের উদ্দেশ্যে একই এলাকার এবাদুল (৪৮), শেখ সাদী (৫৫), তুষার (২৬), প্রভা (৩৫) ও আরো অজ্ঞতা নামা ৪-৫ জন সহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নিজেদের বিএনপির নেতা পরিচয় দিয়ে প্রকাশ্যে বলে— “আমরা বিএনপি করি, আমাদের কেউ কিছু করতে পারবে না”—এই কথা বলে তারা মামলা, হামলা ও হত্যার ভয় দেখায়।

সর্বশেষ গত ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাধা দিলে মারধর শুরু করে। এতে ভুক্তভোগীর হাতে রক্তাক্ত জখম হয় এবং ভুক্তভোগী ও পরিবারের অন্যান্য সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখমের সৃষ্টি হয়। মা ও মেয়েকেও ভয় দেখানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা বিএনপির নাম ব্যবহার করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে এবং ভুক্তভোগী কে জোর করে জমি ছাড়তে বাধ্য করার চেষ্টা করছে। এতে পরিবারটি বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগী দ্রুত তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন