Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৫ , ১২:১৩ অপরাহ্ণ

কনার ‘মেহেন্দি’ গানে নাচলেন বলিউডের নোরা ফাতেহি

লেখকঃ বিনোদন ডেস্ক

কিছুদিন আগেই অন্তর্জালে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী কনার নতুন গান ‘মেহেন্দি’। গানটি সুর ও সংগীত করেছেন সানজয়, আর কনার সঙ্গে গানটি গেয়েছেন নিশ।

গানটিতে সুর ও সংগীত করেছেন সানজয়, আর কনার সঙ্গে গানটি গেয়েছেন নিশ। নোরা ফাতেহির নাচের ভিডিওটি সানজয় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’

ভিডিওটি পোস্ট হওয়ার ২০ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে পেয়েছে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট। নোরা নিজেও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়েছেন।

ভিডিওতে দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকে লিখেছেন, ‘নোরাকে বাংলা গানে নাচতে দেখাটা সত্যিই দারুণ।’

উল্লেখ্য, ৫ ডিসেম্বর উন্মোচিত ‘মেহেন্দি’ গান ভিডিওটি ৪২ লাখের বেশি ভিউ পেয়েছে এবং এখনো দর্শক মন জয় করে চলেছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন