Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৫ , ১১:৪২ পূর্বাহ্ণ

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

দেশের বাজারে গতকাল ১৬ ডিসেম্বর থেকে সোনার নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ বুধবারও (১৭ ডিসেম্বর) সেই দামেই বিক্রি হচ্ছে সোনা।

গত ১৩ নভেম্বর রাতে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভরিপ্রতি ৫ হাজার ২৪৮ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

বাজুস জানায়, হালনাগাদ দামে

২১ ক্যারেট প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪ হাজার ৩ টাকা,

১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা,

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

সংগঠনটি আরও জানিয়েছে—স্বর্ণ বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে ১১ নভেম্বরও স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা,

২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা,

১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা,

এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকা বিক্রি হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন