Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৫ , ১০:৫০ অপরাহ্ণ

‎সুবর্ণচরে ইউএনও, ওসি এবং এসিল্যান্ড এর তত্বাবধানে মহান বিজয় দিবস উদযাপন

লেখকঃ ‎সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :

‎নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সহকারী কমিশনার (ভূমি) এর তত্বাবধানে আজ ১৬ ডিসেম্বর বিজয়ের ৫৫ তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এ অবিস্মরণীয় দিনে নানা আয়োজনে সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়ছে।

‎ভোরে জাতীয় পতাকা উত্তোল ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন উপজেলা প্রশাসন। মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান ও চরজব্বর থানার নবাগত ওসি মোহাম্মদ লুৎফর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) চেনমং রাখাইন।

‎এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,সুবর্ণচর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের ব্যাক্তিবর্গ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানোনা, বিজয় মেলা ও এক মনোরম ফুটবল প্রীতি ম্যাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

‎‎আজকালের কন্ঠ /এম / মাঈন

 

 

প্রিন্ট করুন