Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৫ , ৩:৪৮ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশর আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশর আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার মডেল মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশর আয়োজনে রেলি বের করা হয়। রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিংড়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর সিংড়া-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও নাটোর জেলার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুস, সালাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

 

প্রিন্ট করুন