Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৫ , ৩:৩৯ অপরাহ্ণ

নেত্রকোণায় বিজয় রাইডে স্বাস্থ্য-পরিবেশ পরিচ্ছন্নতার বার্তা

লেখকঃ সুশীলআচার্য্য, নেত্রকোণা জেলা প্রতিনিধি

নেত্রকোণায় বিজয় দিবস উপলক্ষে ১২০টি সাইকেল নিয়ে “বিজয় রাইড ” হয়েছে। রাইডে স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম চর্চা, শহরকে পরিস্কার- পরিচ্ছন্ন রাখাসহ পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে দেয়া হয়েছে বার্তা।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় ক্লিন আপ নেত্রকোণা ও রাউন্ডটেবিল বাংলাদেশ যৌথভাবে এই বিজয় রাইডের আয়োজন করা হয়। এতে টিম নেত্রকোণা,স্টান রাইডার্স, নেত্রকোণা সাইক্লিংয়ের সদস্যরাও অংশ নেন।
দুপুরে শহরের মোক্তারপাড়া মাঠে বিজয় রাইডের।

র‍্যালি উদ্বোধন করেন, পুলিশ সুপার তরিকুল ইসলাম। পরে বিজয় রাইডের র‍্যালি বের হয়ে শহরের ছোটবাজার,সাতপাই, নাগড়া,বড়বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়।

রাউন্ডটেবিল বাংলাদেশের জেলা সমন্বয়কারী এজাজ মাহমুদ রনি জানান, সাইকেলে চড়া যেমন পরিবেশের জন্যে ভাল,তেমনি স্বাস্থ্যের জন্যেও উপকারি। এর পাশাপাশি নেত্রকোণা শহরকে পরিচ্ছন্ন রাখা নিয়ে র‍্যালি থেকে জনগণের উদ্দেশ্যে বার্তা দেয়া হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন