মহান বিজয় দিবস উপলক্ষে মিরসরাই ও সীতাকুন্ড কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর সকাল ১০টাই আদর্শ ছাত্র ও যুব সমাজ এর পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে, আদর্শ ছাত্র ও যুব সমাজের সাধারণ সম্পাদক আব্দুল হালিমের এর নেতৃত্বে একাত্তরের শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্প অর্পন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, এবং দুপুর বারোটায় মিরসরাই উপজেলার বড় দারোগারহাট বাজারে অসহায় এক নারী কে কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়, দুপুর দুইটা থেকে মাস ব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে সীতাকুণ্ড সিকিউর সিটির মেলা প্রাঙ্গনে।
বিজয়ের ৫৫বছরে পদার্পন উপলক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়, আদর্শ ছাত্র ও যুব সমাজের সদস্য ও শুভাকাঙ্ক্ষী সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
আদর্শ ছাত্র ও যুব সমাজ এর পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সভাপতি মোক্তার হোসাইন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু এর নেতৃত্বে সকল সদস্যরা সমাজ পরিবর্তন,নারীর প্রতি সহিংসতা মাদক সন্ত্রাস রোধ, আদর্শ সমাজ দেশ গঠনের শপথ ও অঙ্গীকার বদ্ধ হয়, এবং আজ সভাপতি মোক্তার হোসাইন সাইমন এর নেতৃত্বে রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয়ের বিভিন্ন স্থানে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।
আজকালের কন্ঠ/আর বি