Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৫ , ৩:০৮ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পুষ্পস্তবক অর্পণ

লেখকঃ ‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে রাণীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে ৩১ বার তোপধ্বনি এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ এছাহক আলীর নেতৃত্বে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

‎এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আল-ফারুক জেমস, সহ- সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, সিরাজ এ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদুল হাসান বেলাল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশিক মাহমুদ, মিঠুন আহম্মেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান নওশাদ, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক টনি সহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

‎পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম), ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন