Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৫ , ১১:১৮ পূর্বাহ্ণ

নলডাঙ্গায় আওয়ামীলীগ নেতা সুলতান ও আজিজুল গ্রেফতার

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা সুলতান প্রামানিক(৬০) ও আজিজুর প্রামানিক(৪৬)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

সুলতান প্রামানিক(৬০) উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ব্রহ্মপুর বারিহাটি গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে এবং আজিজুর প্রামানিক (৪৬) ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখপাড়া গ্রামের মৃত হিদন প্রামানিকের ছেলে বলে জানা যায়।

নলডাঙ্গার থানার ওসি মোঃ সাকিউল আযম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন