নাটোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, রেলি, পুষ্পমাল্য অর্পন, শপথ গ্রহনের মধ্যদিয়ে জেলা বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শেষে রেলি বের করা। রেলিটি শহরের মাদ্রাসা মোড়ে জেলা বিএনপির উদ্যোগে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে, শপধ গ্রহন করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার সহ জেলা , উপজেলা, পৌর বিএনপি নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি