নাটোরে মহান বিজয় দিবস উপলক্ষে মহান বিজয় দিবস উদযাপন | Daily AjKaler Kontho

নাটোরে মহান বিজয় দিবস উপলক্ষে মহান বিজয় দিবস উদযাপন


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
নাটোরে মহান বিজয় দিবস উপলক্ষে মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় নাটোরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে । আজ মঙ্গলবার ১৬ ডিসেম্বর সুর্যোদয়ের ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে র‌্যালিসহ পুষ্পস্তবক অর্পণ করা হয়, এবং শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওহাব এ নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন । পরে জেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওহাব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আজকালের কন্ঠ/আর বি