Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৫ , ১০:১৫ পূর্বাহ্ণ

বিজয় দিবসে বেরোবিতে আসছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ

লেখকঃ বেরোবি প্রতিনিধি

১৬ ডিসেম্বর বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় কনসার্টে পারফর্ম করতে আসছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ।

আজ সোমবার(১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজয় দিবস আলোচনা ও সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য-সচিব ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানা।

তিনি বলেন, বিজয় দিবসে অ্যাসেজ ও গানপোকা নামের আরেকটি ব্যান্ড পারফর্ম করবে।

বিজয় দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্যাম্পাসে করা হয়েছে বিভিন্ন রঙ ও বর্ণের আলোকসজ্জা। ক্যাম্পাসের প্রশাসনিক ভবন, হল, একাডেমিক ভবন সহ বিভিন্ন সড়ক আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এসব আলোকসজ্জা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন