Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৫, ২০২৫ , ৪:৪৬ অপরাহ্ণ

মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মদসহ চোরাচালানী মালামাল জব্দ

লেখকঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধি

অদ্য ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ বোতল মদসহ প্রায় এক লক্ষ টাকার, ঔষধ আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপি এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর মেশিন পোস্ট নামক স্থান হতে ৮১,১০০/-টাকা মূল্যের ভারতীয় মদ ও ঔষধ আটক করে। সর্বমোট=৮১,১০০/-(একাশি হাজার একশত) টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন