Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৪, ২০২৫ , ৬:০৫ অপরাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা

লেখকঃ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের মধ্যে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহীদ বুদ্ধিজীবীদের মনে রাখতে ও তাদের স্মৃতি লালন করতে শিশুদের মধ্যে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিশু চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিকে বগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তোয়া মনি, মাধ্যমিকে সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর সৃজন চন্দ্র রজক ও উচ্চ মাধ্যমিকে সরিষাবাড়ী কলেজের নাহিদ হাসান প্রথম স্থান অর্জন করেছে। পরে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ‌

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল। বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহেল মিয়া, সাংবাদিক বাদশা ভূঁইয়া।

লিজা রিসিভ বলেন, শহীদ বুদ্ধিজীবীদের মনে রাখার জন্য শিশুদের মধ্যে চিতাগ্রন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন