নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদার শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম শেখ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামান, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুরাদুজ্জামান, সাংবাদিক রইস উদ্দিন টিপুসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের পরিচালনায় শহীদ বুদ্ধিজীবীদের আত্তার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আজকালের কন্ঠ/আর বি