জিয়া পরিষদের পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় ইসলামীক ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তার দ্রুত সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে জিয়া পরিষদের জেলা নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশনেত্রীর আরোগ্য ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আজকালের কন্ঠ/আর বি