Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৪, ২০২৫ , ১১:৪৮ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহে গভীর শ্রদ্ধা

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

দিবসটি উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে দেশের স্বাধীনতাকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। তাঁদের এই আত্মত্যাগ কোনোদিন জাতি ভুলবে না।

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাঁদের ত্যাগ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।

শেষে জাতির এই সূর্যসন্তানদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। জাতি চিরদিন স্মরণ করবে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অবদান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন