Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৪, ২০২৫ , ৮:৫৫ পূর্বাহ্ণ

নুরানী, হাফেজী ও কওমি মাদ্রাসা স্থানান্তরের বিষয়ে মতবিনিময় সভা ও কমিটি গঠন

লেখকঃ নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ার কোটাকোল ইউনিয়নের চর কোটাকোল নুরানী, হাফেজী ও কওমি মাদ্রাসা স্থানান্তররের বিষয়ে এক মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলার কোটাকোল নুরানী, হাফেজী ও কওমি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অত্র মাদ্রাসার সহসভাপতি মুন্সি বদিউজ্জামালন দুলুর সভাপতিত্বে ও ডা: মাও: মো. সাদেকুর রহমানের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটাকোল বায়তুল ফালী দাখিল মাদ্রাসার সুপার মো. বিলাল হুসাইন, অত্র মাদ্রাসার মুহাতামিম মাও. মো. মনিরুজ্জামান, সাবেক ইউপি সদস্য মো. আতিয়ার রহমান বাবুলসহ প্রমুখ।

মতবিনিময় সভা শেষে অত্র মাদ্রাসার সাবেক সভাপতি মরহুম আব্দুর রাজ্জাকের স্বরণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সর্ব সম্মতিক্রমে বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আফতাব আলীকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম খানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি আংশিক কমিটি করা গঠন করা হয়।
গঠিত কমিটি আগামী ১০ কার্য দিবসের মধ্যে কমিটি পূর্নাঙ্গ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য অত্র মাদ্রাসার পাশে বহমান নবগঙ্গা নদী খননের কারণে মাদ্রাসার আংশিক অবকাঠামো স্থানান্তর জরুরি হয়ে পড়েছে।

 

আজকালের কন্ঠ /এম / ইমরান

প্রিন্ট করুন