Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৩, ২০২৫ , ৬:৩৮ অপরাহ্ণ

আওয়ামী বাকশাল ও ভারতের তাঁবেদাররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: দাউদার মাহমুদ

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেছেন, একটি মহল সারাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারই অংশ হিসেবে আমাদের অন্যতম জুলাই যোদ্ধা ওসমান হাদীকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জুলাই যোদ্ধা ওসমান হাদীকে হত্যা চেষ্টা প্রতিবাদে শনিবার বিকেল ৫টায় নাটোরে সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষের সমাবেশে এসব বলেন তিনি।

সিংড়া বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোছা: ফয়জুন্নেসা পুতুল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ আলী, চৌগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আকরাম হোসেন, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক পিএম ইব্রাহিম হোসেন, শুকাস ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হান্নান, রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব চয়েন উদ্দিন, উপজেলা যুবদলের নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন