অদ্য ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা, কাকডাঙ্গা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ বোতল ভারতীয় মদসহ প্রায় এক লক্ষ টাকার মদ ও শাড়ি আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মন্দির এলাকা নামক স্থান হতে ৭,৫০০/-টাকা মূল্যের ভারতীয় মদ আটক করে। এছাড়াও, মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১০ ও ১১ আরবি হতে আনুমানিক ৩০০-৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা পোস্ট দক্ষিন আম বাগান ও দক্ষিন রাজপুর নামক স্থান হতে ৬৮,০০০/-টাকা মূল্যের মদ ও শাড়ি আটক করে।
সর্বমোট=৭৫,৫০০/-(পঁচাত্তর হাজার পাঁচশত) টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
আজকালের কন্ঠ/আর বি