Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৩, ২০২৫ , ১১:০৯ পূর্বাহ্ণ

ডিবি ওসি মহিদুল: পেশাদারিত্ব, সততা ও দক্ষতার অনন্য উদাহরণ

লেখকঃ ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের দীর্ঘ কর্মযাত্রায় এমন কয়েকজন কর্মকর্তা আছেন, যাঁরা সততা, পেশাদারিত্ব ও দুর্দান্ত কর্মদক্ষতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁদের মধ্যেই অন্যতম উজ্জ্বল নাম ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিদুল ইসলাম।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ময়মনসিংহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও সাহসিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি কখনোই দলীয় প্রভাব কিংবা রাজনৈতিক চাপে নতি স্বীকার করেননি; বরং আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন সব সময়।

পুলিশিং জীবনের শুরু থেকেই তিনি কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা এবং দায়িত্ববোধকে মূল শক্তি হিসেবে নিয়ে এগিয়েছেন। ডিবির ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইউনিটের কাজের গতি, গোয়েন্দা নজরদারি ও অপারেশনগুলো আরও শক্তিশালী হয়েছে। তাঁর তত্ত্বাবধানে গোয়েন্দা কার্যক্রম হয়েছে অধিকতর সমন্বিত, গতিশীল ও সময়োপযোগী, যা অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখছে।

জনবান্ধব পুলিশিং, দক্ষ নেতৃত্ব, কৌশলী ব্যবস্থাপনা ও মানবিক আচরণের জন্য ওসি মহিদুল ইসলাম আজ শুধু একজন সফল ডিবি কর্মকর্তা নন—তিনি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন আস্থার প্রতীক। ময়মনসিংহে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁর অবদান ইতোমধ্যেই ব্যাপক প্রশংসিত হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন