Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১১, ২০২৫ , ১:১৬ পূর্বাহ্ণ

কালীগঞ্জে জনতার মুখোমুখি আগামীর এমপি শীর্ষক অনুষ্ঠান করলেন জামায়াত প্রার্থী

লেখকঃ কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

জনতার মুখোমুখি আগামীর এমপি” শীর্ষক এক অনুষ্ঠান করলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি প্রার্থী মাওঃ আবু তালিব। বুধবার বিকালে কালীগঞ্জ শহরের মোবারক আলী স্কুল মাঠে তিনি সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মুখোমুখি হন। এ সময় তিনি উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও তিনি এম পি নির্বাচিত হলে জামায়াত আগামীতে এ আসনের উন্নয়ন কর্মকান্ড, নানান সমস্যা দুরীকরন ও সাধারন মানষের পাশে থেকে সামাজিক কর্মকান্ড বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করেন।

অঙ্গিকার গুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, শিশু হাসপাতালের কার্যক্রম জোরদার ও চিত্রা নদীর উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, পরামর্শ ও অভিযোগ কেন্দ্র স্থাপন, মোবারকগঞ্জ সুগারমিল সংস্কার, জলাবদ্ধতা নিরসন, ফুল ও ফলের কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ ও সামাজিক বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ, ব্যবসাবান্ধব পরিবেশ, নারীর ক্ষমতায়ন. ভাতা প্রদানে ঘুষমুক্ত ব্যবস্থা ও আত্মহত্যা প্রতিরোধ কার্যক্রম জোরদারসহ ১৫ টি সেবামুলক কাজের অঙ্গিকার ব্যক্ত করেন।

প্রিন্ট করুন