Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১০, ২০২৫ , ৪:৫৫ অপরাহ্ণ

সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

লেখকঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিপন বিশ্বাস , সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ লাইকুজ্জামান, হিসাবরক্ষক মোঃ হাবিবুল্লাহ, মো: সাইফুল ইসলাম সুমন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্টে প্রথম রাউন্ডে সাতক্ষীরার উপজেলাভিত্তিক ৮ টি দল অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ/আর এস/এ

প্রিন্ট করুন