Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১০, ২০২৫ , ৪:৩২ অপরাহ্ণ

মধ্য আকাশে জ্ঞান হারালেন অভিনেত্রী নীলম

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক:

টরন্টো থেকে মুম্বাই যাওয়ার সময় বিমানে যে আচরণ করা হয়েছে, তাতে ভীষণ হতাশ আমি। আমার ফ্লাইটটি শুধু ৯ ঘণ্টার বেশি সময় বিলম্বই হয়নি, বরং আমি বিমানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম। খাবার দেয়ার পর জ্ঞান হারিয়ে ফেলি।’

মধ্য আকাশে বিমানে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন ৮০ ও ৯০ দশকের হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীলম কোঠারি। বিমান উড্ডয়নে ৯ ঘণ্টা বিলম্ব হয়েছিল এবং খাবার পরিবেশনের কিছুক্ষণ পরই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। এ অবস্থায় বিমান কর্তৃপক্ষ থেকে কোনো চিকিৎসা পাননি। যা নিয়ে ক্ষুব্ধ অভিনেত্রী নীলম।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রী নীলম সোশ্যাল মিডিয়ায় এয়ারলাইন্সের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে সেই তীক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ক্ষোভের সঙ্গে নিজের হতাশাও প্রকাশ করেছেন।

এ অবস্থায় একজন সহযাত্রী আমাকে আমার আসনে পৌঁছাতে সহায়তা করার পরও আপনার ক্রুদের কাছ থেকে কোনো ফলো-আপ যত্ন বা একটিবারের জন্যও চেক-ইন পাইনি। আমি আপনার গ্রাহক পরিষেবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। এ ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। দয়া করে জরুরিভাবে বিষয়টি সমাধান করুন।’

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন