Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১০, ২০২৫ , ৩:৪৮ অপরাহ্ণ

কলাপাড়ায় নারী কৃষকের অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

লেখকঃ কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে “২০১৮ সালের কৃষিনীতি বাস্তবায়ন, কৃষিতে নারীর অধিকার ও বাস্তবতা এবং নারী কৃষকদের দাবিসমূহ” শীর্ষক কর্মসূচি পালন করেছে পটুয়াখালীর কলাপাড়ার নারী কৃষকরা। এ উপলক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বুধবার সকাল ১১টার দিকে চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের নারী কৃষকদলের উদ্যোগে এবং উন্নয়ন সংস্থা আভাস ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে “নারী কৃষকের অধিকার ও মানবাধিকার” শীর্ষক লিখিত বক্তব্য পাঠ করেন নারী কৃষক চন্দ্রিকা রায় তমা ও মাসুমা বেগম। তারা বলেন, কৃষিখাতের অগ্রগতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নারী কৃষকদের অবদান গুরুত্বপূর্ণ হলেও এখনো তাদের অধিকার নিশ্চিত হয়নি।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত নারী কৃষকেরা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—কৃষি কাজে নারীর আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান গ্রামীণ এলাকায় নারীবান্ধব যোগাযোগ ব্যবস্থা ও হাট-বাজার অবকাঠামোর উন্নয়ন সরকার কর্তৃক ন্যায্য কৃষিমূল্য নির্ধারণ কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য ক্রয়ের ব্যবস্থা নারী কৃষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ সরকারি কৃষক তালিকায় নারী কৃষকদের অন্তর্ভুক্তি কৃষি প্রণোদনা ও সহায়তায় নারী কৃষকদের অগ্রাধিকার নিশ্চিত করা নারী কৃষকরা জানান, দেশের খাদ্য উৎপাদনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও নানান সীমাবদ্ধতার কারণে তারা অধিকাংশ সময় উপেক্ষিত থাকেন। তাদের দাবি, কৃষিনীতি ২০১৮ সঠিকভাবে বাস্তবায়ন হলে নারী কৃষকদের জীবনমান উন্নত হবে এবং কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

এ সময় বক্তব্য দেন স্থানীয় বিভিন্ন নারী কৃষক প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা। কর্মসূচিতে অংশ নিয়ে তারা মানবাধিকার দিবসে কৃষিতে নারীর অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর এস/এম

প্রিন্ট করুন