Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৯, ২০২৫ , ৮:১১ অপরাহ্ণ

দেবিদ্বারে বেগম রোকেয়া দিবসে অদম্য ৫ নারীকে সম্মাননা প্রদান

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি :

বেগম রোকেয়া দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা অদম্য ৫ নারীকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন হলরুমে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। সঞ্চালনা করেন সুজন–সুশাসনের জন্য নাগরিক (সুজন) দেবিদ্বার উপজেলার সভাপতি উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আবদুল আওয়াল খন্দকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: ইয়াছমিন আক্তার,শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী: ফাতেমা আক্তার,সফল জননী: মোসাম্মৎ নুরুন্নাহার বেগম,নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুনভাবে জীবন শুরু করা নারী: মোসাঃ সাবিনা ইয়াসমিন,সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী: হাসিনা আক্তার প্রমুখ।

বক্তারা নারী শিক্ষা, অধিকার, নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অদম্য নারীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আজকালের কন্ঠ/আর এস/ এস

প্রিন্ট করুন