Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৯, ২০২৫ , ৭:৫৮ অপরাহ্ণ

দিনাজপুরে রোকেয়া দিবস পালন, অদম্য নারী পেলেন সনদ পত্র ও ক্রেস্ট

লেখকঃ নিজস্ব প্রতিনিধি :

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে দিনাজপুরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী পুরষ্কারে নির্বাচিত নারীকে সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে (৯ডিসেম্বর) শিশু একাডেমি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম বিশেষ অতিথি জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর জনাব ডা: মোঃ আসিফ ফেরদৌস, সিভিল সার্জন, দিনাজপুর।। সভাপতি জনাব মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিনাজপুর।।

সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোর্শেদ খান বক্তব্য দেন অদম্য নারী পুরষ্কার শীর্ষক কর্মসূচিতে জেলার সালেহা আমানকে সদর উপজেলা থেকে ও সালেহা আমানে সনদ পত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আজকালের কন্ঠ/আর এস/আর

প্রিন্ট করুন