Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৯, ২০২৫ , ৪:৩৭ অপরাহ্ণ

লোহাগড়ায় ইউনিয়ন আ’লীগের কমিটি থেকে কৃষকের পদত্যাগ

লেখকঃ নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন আ’লীগের কমিটি থেকে কৃষক মুজিবর রহমান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কৃষক মো. মুজিবর রহমান ওরফে মজি মল্লিকপুর গ্রামের মৃত ইসমাইল মৃর্ধার ছেলে । তিনি পেশায় একজন কৃষক।

তিনি জানান, মল্লিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে আমাকে সদস্য করা হয়। কিন্তু আমি নিজেই জানতাম না যে আমার নাম কমিটিতে দেওয়া হয়েছে।

সম্প্রতি বিষয়টি জানার পর আমি প্রতিবাদ জানিয়েছি এবং কমিটি থেকে আমি পদত্যাগ করেছি। আমি নিজে একজন কৃষক। আমি কোন রাজনৈতিক দলের সাথে কখনও জড়িত ছিলাম না। ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে আমার নাম অন্তর্ভুক্ত করায় আমি বিস্মিত হয়েছি।

 

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন