বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত সর্বশেষ সমন্বয় অনুযায়ী, মঙ্গলবার (৯ ডিসেম্বর) নতুন দামে সোনা বিক্রি হচ্ছে সারা দেশে।গত ২ ডিসেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস সোনার ভরি প্রতি ১ হাজার ৫০ টাকা কমানোর সিদ্ধান্ত জানায়।
নতুন দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম)
- ২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা
- ২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা
- ১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা
- সনাতন: ১,৪৩,৬৮৯ টাকা
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী এই মজুরি পরিবর্তিত হতে পারে।এর আগে, ১ ডিসেম্বর ভরিতে ১,৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২,১২,১৪৫ টাকা, যা কার্যকর ছিল ২ ডিসেম্বর থেকে।
চলতি বছর এখন পর্যন্ত ৮৩ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। তাতে দাম বেড়েছে: ৫৬ বার আর দাম কমেছে: ২৭ বার। ২০২৪ সালে মোট সমন্বয় ছিল ৬২ বার, দাম বেড়েছিল: ৩৫ বার আর দাম কমানো হয়েছিল: ২৭ বার।
যদিও সোনার দাম ওঠানামা করছে, রুপার বাজার স্থিতিশীল রয়েছে। বর্তমানে দেশের বাজারে রুপার দাম—
- ২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা
- ২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
- ১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
- সনাতন: ২,৬০১ টাকা।
চলতি বছর রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।
আজকালের কন্ঠ/আর এস