Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৯, ২০২৫ , ৩:৩৯ অপরাহ্ণ

কুমিল্লায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে নবাগত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম–এর সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর আগে পুলিশ সুপার জেলার বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক।”

তিনি আরও জানান, কুমিল্লার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার বুলিং প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, যানজট নিরসন, সামাজিক জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি তিনি সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের শাসন বাস্তবায়নেরও আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর এস/এস

 

প্রিন্ট করুন