ঢাকায় হত্যার শিকার হওয়া মা মেয়ের মরদেহ নাটোরের বাড়িতে- শোকাচ্ছন্ন পুরো এলাকা | Daily AjKaler Kontho

ঢাকায় হত্যার শিকার হওয়া মা মেয়ের মরদেহ নাটোরের বাড়িতে- শোকাচ্ছন্ন পুরো এলাকা


নাটোর প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন
ঢাকায় হত্যার শিকার হওয়া মা মেয়ের মরদেহ নাটোরের বাড়িতে- শোকাচ্ছন্ন পুরো এলাকা

ঢাকায় হত্যার শিকার হওয়া মা মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ। নাফিসার মরদেহ নাটোরের বাড়িতে এসে পৌঁছালে শোকাচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। তারা নাটোর শহরের বড়গাছা এলাকার এ জেড এম আজিজুল ইসলামের স্ত্রী এবং মেয়ে। গতকাল ৮ নভেম্বর সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বাসার গৃহকর্মী আয়েশা তাদের হত্যা করে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে,এই গৃহকর্মী আয়েশা নামে পরিচয় দিয়েছিলেন এবং হত্যার পর মেয়ের স্কুলের পোশাক পরে বাসা থেকে পালিয়ে যান। নাফিসা মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। নাফিসার বাবা, এম জেড আজিজুল ইসলাম, উত্তরার সানবিমস স্কুলে শিক্ষকতা করেন।

মা মেয়ের মরদেহ আজ ভোরে তাদের নাটোরের বাড়ি বড়গাছায় এসে পৌঁছালে এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ দুপুরে জোহরের নামাজের পরে তাদের জানাজা এবং শেষকৃত্য দাফন করা হবে।

আজকালের কন্ঠ/আর এস/আর