Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৯, ২০২৫ , ২:২৭ অপরাহ্ণ

ময়মনসিংহে দায়িত্বে নতুন কোতোয়ালী মডেল থানার ওসি নাজমুস সাকিব

লেখকঃ ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা নাজমুস সাকিব। গত ৮ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি এর আগে জামালপুর সদর থানার ওসি হিসেবে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন।

দায়িত্ব গ্রহণের পর ওসি নাজমুস সাকিব বলেন, ময়মনসিংহবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা তাঁর প্রথম অগ্রাধিকার। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণসহ জনবান্ধব পুলিশিং ব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তিনি থানার সেবা গ্রহণে আগত সাধারণ মানুষের প্রতি সর্বোচ্চ সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার আশ্বাস দেন।

নতুন ওসিকে স্বাগত জানাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনসেবামুখী কার্যক্রম নতুন গতি পাবে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় তাঁর এই দায়িত্ব গ্রহণকে স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

আজকালের কন্ঠ/আর এস/জে

প্রিন্ট করুন