Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৯, ২০২৫ , ১২:৩৭ অপরাহ্ণ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহ মহানগর যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানগরের ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে এই দোয়া মাহফিল এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক অনাড়ম্বর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল। দোয়া মাহফিলে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আশার প্রতীক। তাঁর সুস্থতা কামনা করে আমরা আজ একত্রিত হয়েছি। তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর যুবদলের সহ-প্রচার সম্পাদক সাদেক-উল ইসলাম লিংকন।

দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লায়ন মিয়া ও সদস্য রাশেদুল ইসলাম আকন্দ।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আজকালের কন্ঠ /এম / জামাল

প্রিন্ট করুন