Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৮, ২০২৫ , ৮:২৭ অপরাহ্ণ

ময়মনসিংহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে ৮ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

লেখকঃ ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ও দলের নিবেদিতপ্রাণ নেতা আবু ওহায়াব আকন্দ ওয়াহিদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৮ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে তানভীর আহমেদ।

দীর্ঘদিন দলীয় নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখা এবং দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার জন্য আবু ওয়াহিদের প্রতি স্থানীয় নেতাকর্মীদের আস্থা ও সমর্থন আরও দৃঢ় হয়েছে। তারই ধারাবাহিকতায় মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ৮ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

তানভীর আহমেদ বলেন,ওহায়াব ভাই শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দানের শেষের কান্ডারী—অসহায় মানুষের বন্ধু। তার মনোনয়ন আমাদের জন্য গৌরবের, আশা করি তিনি ময়মনসিংহ-৪ আসনের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন।

এসময় ৮ নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতা-কর্মীরাও মনোনীত প্রার্থীর দীর্ঘ রাজনৈতিক জীবনের সফলতা ও আগামীর পথচলায় শুভকামনা জানান।

মনোনয়নকে ঘিরে পুরো অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। আগামি নির্বাচনে আবু ওহায়াব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতারা।

আজকালের কন্ঠ/আর এস/দী

প্রিন্ট করুন