নড়াইলের লোহাগড়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে শাম্মী কায়সার যোগদান করছেন।সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারকে ফুলেল শুভেচছা জানান লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোসা: সাদিয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মধ্য নভেম্বর থেকে দেশের প্রশাসনিক কর্মকর্তাদের বদলী ও পদায়নের সিদ্ধান্ত গ্রহণ করে এবং এরই ধারাবাহিকতায় লোহাগড়া উপজেলার ইউএনও আবু রিয়াদকে লোহাগড়া থেকে বদলী করে বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।
গত ৬ ডিসেম্বর ইউএনও আবু রিয়াদ লোহাগড়া উপজেলা থেকে নতুন কর্মস্থল বাগেরহাটের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
অপরদিকে, লোহাগড়ায় নবাগত ইউএনও শাম্মী কায়সার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অধিদপ্তরে কর্মরত ছিলেন। ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ শাম্মী কায়সারের বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে।
আজকালের কন্ঠ/আর এস/ ইম