Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৮, ২০২৫ , ৪:২০ অপরাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে প্রস্তুতিমূলক আলোচনা সভা

লেখকঃ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার দুপুরে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ তসনিমুজ্জামান। এতে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ,উপজেলা দুদকের সাধারণ সম্পাদক আননু মিয়া, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।

ইউ এন ও তাসনিমুজ্জামান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন