Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৮, ২০২৫ , ১০:৪১ পূর্বাহ্ণ

মাদক প্রতিরোধ শীর্ষক বিনিময় সভা

লেখকঃ যশোর প্রতিনিধি :

মাদকের ছোবলে উঠতি বয়সী শিক্ষার্থী, কিশোর, যুবক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়িয়ে পড়েছে হরহামেশা । ফলে, বিপদ গামী হচ্ছে আমাদের তরুণ ও যুব সমাজ। পরিবারে বাড়ছে অশান্তি আর দিশেহারা হচ্ছে অভিভাবক মহল। অনেকের আবার অকালে ধ্বংস হচ্ছে দাম্পত্য জীবন । কোথাও আবার মাদক কারবারিদের দাপটে অতিষ্ঠ মানুষ। এমনই অহরহ ঘটনার সাক্ষী যশোরের বসুন্দিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লা।

যার পরিপ্রেক্ষিতে, শনিবার ৬ ডিসেম্বর সন্ধায় যশোরের প্রেসক্লাব (বসুন্দিয়ার) সভাকক্ষে মাদক প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক গন অংশ গ্রহণ করেন । বক্তারা এসময়, মাদকের বিস্তার রোধ এবং মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন।

প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি মোঃ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মোঃ শফিয়ার রহমান শফী, জামায়াতে ইসলামীর বসুন্দিয়া ইউনিয়নের আমির মাওলানা রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, এন সিপির সংগঠক মোঃ বিল্লাল হোসেন, ইমাম ও উলামা পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা তবিবুর রহমান, ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ মাখিবুর রহমান, বানিয়ারগাতি হিলফুল ফুজুল শান্তি সংঘের সভাপতি মোঃ ইমন হোসেন, বসুন্দিয়া যুব সংঘের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন খান, প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক আবু বকর, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, আইন বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক ইমদাদুল হক, ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক রায়হান পারভেজ, সদস্য রেজা পারভেজ, সৈয়দ মাসুম বিল্লাহ এবং বসুন্দিয়া অঞ্চলের সামাজিক ব্যক্তিবর্গ। নেতৃবৃন্দ এসময় নিজ নিজ জায়গা থেকে মাদকদ্রব্য ও মাদক কারবারীদের প্রতিরোধে কার্য্যকর ভূমিকা রাখবেন বলে মতামত ব্যক্ত করেন। এসময় প্রাথমিক ভাবে এলাকায় মাদক প্রতিরোধে ৯ সদস্যের একটি মাদকবিরোধী কমিটি করা হয়।

এছাড়া সম্প্রতি, বানিয়ারগাতী গ্রামে সিংঙ্গিয়া রেলওয়ে স্টেশনের পাশেই আব্দুর রাজ্জাক এর পরিবার প্রতিবেশী মাদক কারবারি নজরুল, জহুরুল, শহিদুল গং দের নির্যাতনে ও খুন জখমের প্রকাশ্য হুমকিতে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের ভয়ে, ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিতা বার্ষিক পরীক্ষায়ও অংশগ্রহণ করতে পারেনি। আব্দুর রাজ্জাক নিজের পরিবারকে নিরাপদ রাখতে বসতবাড়ি ও ব্যবসায়িক মালামাল খুইয়ে, কোতোয়ালি থানায় অভিযোগ করলেও এলাকার কেউই পুলিশের পক্ষ থেকে কার্যকরী কোন পদক্ষেপ দেখতে পাইনি। আব্দুর রাজ্জাক ও তার পরিবার নিজেদের নিরাপত্তা ও আইনের প্রয়োগ চেয়ে ইতিমধ্যে একটি সংবাদ সম্মেলন করেছে। এরপরও পরিবারটি নিজ বাড়িতে বসবাস করতে পারছে না। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

আজকালের কন্ঠ /এম /হানিফ

প্রিন্ট করুন