Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৮, ২০২৫ , ১০:৩১ পূর্বাহ্ণ

ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক করলেন রিজভী

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

নিজের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে দলীয় নেতাকর্মাসহ জন সাধারণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এক বিজ্ঞপ্তিতে তিনি বিষয়টি জানিয়েছেন।

এতে বলা হয়, ‘অজ্ঞাত কুচক্রী মহল কর্তৃক আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে-যা সম্পূর্ণরুপে বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর আগেও গণমাধ্যমে বলেছি এবং থানায় জিডি করেছি যে, আমি নিজের নামে কখনোই ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। আমার নামে খোলা এই সমস্ত ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো মতামতের সঙ্গে আমার কোনো ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ ফেসবুক কর্তৃপক্ষকে আমার নামে খোলা ভুয়া একাউন্টগুলো বন্ধ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

 

প্রিন্ট করুন