অদ্য ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ লক্ষ টাকার ঔষধ আটক করে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৪ ও ০৫ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালি ও কেরাগাছি নামক স্থান হতে ২,৪০,০০০/-টাকা মূল্যের ঔষধ, শাড়ি আটক করে।
ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোবিন্দকাঠী নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৮ ও ০৯ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কালিবাড়ী ও ভাদিয়ালী দক্ষিণ আম বাগান নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ঔষধ আটক করে। এছাড়াও হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৪/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হিজলদী মাঠ নামক স্থান হতে ১,০৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সর্বমোট=৪,৮৫,০০০/- (চার লক্ষ পঁচাশি হাজার টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
আজকালের কন্ঠ/আর এস/এ