Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৭, ২০২৫ , ৩:৪২ অপরাহ্ণ

নেত্রকোনা-২(সদর-বারহাট্রা) আসনের বিএনপির প্রার্থী মতবিনিময় সাংবাদিকের সাথে

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি :

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর- বারহাট্টা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃআনোয়ারুল হক সাহেবের সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (সকাল ১১,৩০ মিনিটে) নেত্রকোনা প্রেস ক্লাব দ্বিতীয় তলায় প্রেস ক্লাবের হল রুমে সকল মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং প্রিট মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় করেন। সবার আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়াও মোনাজাত করেন।

পরে সকল সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এবং তার দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সাংবাদিক জন্য রাষ্ট্রীয়ভাবে ভাতা চালু করবেন। উনি বলেন সবার জন্য সমঅধিকার চালু থাকবেএই বলে উনার বক্তব্য শেষ করে। মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন