Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৭, ২০২৫ , ১:৩৬ অপরাহ্ণ

রাডার লক করে জাপানি বিমানকে টার্গেট

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক:

আজ (৭ ডিসেম্বর) ভোরে এক্সে দেয়া বার্তায় জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির অভিযোগ, ‘এই ঘটনার প্রতিবাদ জানিয়ে টোকিও চীনের কাছে কঠোর কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য কড়া ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।’

তিনি বলেন, ‘ফায়ার-কন্ট্রোল রাডার দ্বারা যুদ্ধবিমানকে টার্গেট করা একটি অত্যন্ত বিপজ্জনক কাজ, যা নিরাপদ বিমান চলাচলের সীমা সম্পূর্ণভাবে লঙ্ঘন করে।’ আল জাজিরা বলছে, ফায়ার-কন্ট্রোল রাডার লক করা মানে সম্ভাব্য আক্রমণের স্পষ্ট প্রস্তুতি। এর মাধ্যমে লক্ষ্যবস্তু বিমানকে দ্রুত এড়ানো বা আত্মরক্ষামূলক কৌশল নিতে বাধ্য হতে হয় এবং দুই দেশের সামরিক সংঘাতের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

চীনের পাল্টা দাবি
রোববার চীনা নৌবাহিনীর এক মুখপাত্র এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি দাবি করেন, চীনের নৌবাহিনী যখন প্রশিক্ষণ মহড়ায় ব্যস্ত ছিল, তখন একটি জাপানি সেলফ-ডিফেন্স ফোর্সের বিমান বারবার কাছে এসে বিঘ্ন সৃষ্টি করে। তার দাবি অনুযায়ী, জাপানের অভিযোগ বাস্তব অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

ওকিনাওয়ার কাছাকাছি এই দ্বীপগুলো এমন এক অঞ্চলে অবস্থিত, যার মালিকানা দাবি করে আসছে জাপান ও চীন। তাই সাম্প্রতিক এই মুখোমুখি অবস্থানকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুতর সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।

জাপানে বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি সামরিক উপস্থিতি অবস্থান করছে। এখানে রয়েছে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং বিপুল সংখ্যক সেনা। বিশেষ করে ওকিনাওয়ায় অবস্থান করছে হাজার হাজার মার্কিন মেরিন সেনা। তবে এই ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রয়টার্সের সূত্র ও গোয়েন্দা প্রতিবেদনের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার চীন পূর্ব এশিয়ার জলসীমায় বিপুল সংখ্যক নৌবাহিনী ও কোস্টগার্ড জাহাজ মোতায়েন করে, যার সংখ্যা এক পর্যায়ে ১০০ ছাড়িয়ে যায়। এই সামরিক উপস্থিতিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে তাইওয়ান সরকার। জাপানও জানিয়েছে, তারা চীনের এই তৎপরতার ওপর কঠোর নজর রাখছে

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন