Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৬, ২০২৫ , ৭:৩০ অপরাহ্ণ

লোহাগড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

লেখকঃ নড়াইল প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল -২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনিত প্রার্থী আলহাজ্ব মো: মনিরুল ইসলাম।

লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম নজরুল ইসলাম, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সিনিয়র সহসভাপতি মো. হেমায়েত হোসেন, সহসভাপতি মো. নায়েব আলী, জেলা বিএনপির সাবেক তাঁত ও উপজাতি বিষয়ক সম্পাদক কাজী মোরাদ হোসেন, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, নড়াইল নগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান,লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ. ম. জামসেদ আলম, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খান মাহমুদ আলমসহ উপজেলা, পৌর ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দোয়া পরিচালনা করেন নড়াইল জেলা ওলামা দলের সভাপতি মোঃ মাহমুদ ইসলাম।

আজকালের কন্ঠ/আর এস/ইম

প্রিন্ট করুন