Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৬, ২০২৫ , ৭:০৩ অপরাহ্ণ

সারাদেশে গ্রেপ্তার ১ হাজার ৩৩৩ জন

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক:

শনিবার (৬ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের অভিযানে ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।

এছাড়া অভিযানে বিদেশি পিস্তল একটি, গুলি ৭ রাউন্ড, চাইনিজ কুড়াল দুটি, বার্মিজ চাকু দুটি, খুর একটি, হাসুয়া চারটি, রামদা দুটি, চাপাতি দুটি, চাকু একটি, ককটেল দুটি, দেশীয় তৈরি ওয়ান শুটারগান দুটি, বিদেশি রিভালবার একটি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়।

 

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন